২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:36 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

নিহত ফুলজান বিবি (৬৫) উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আয়নাল ঘরামীর স্ত্রী।

বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন বলে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম জানান। 

তিনি বলেন, ফুলজান বিবির মেয়ে মানসুরা গত সাত দিন ধরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। রাতে তার জন্য ওষুধ কিনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই।