২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরপথে মালয়শিয়া যাত্রার প্রস্তুতিকালে আটক ২৩

সাগরপথে অবৈধভাবে মালয়শিয়ায় যাওয়ার প্রস্তুতির সময় কক্সবাজার থেকে ২৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:27 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপ থেকে ১৩ জনকে বিজিবি এবং কক্সবাজার শহরের একটি গেস্ট হাউস থেকে ১০ জনকে আটক করে র‌্যাব।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান,  শাহপরীর দ্বীপ থেকে ১৩ জন মালয়শিয়া যাত্রার প্রস্তুতি নিচ্ছে-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আর মালয়শিয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য ১০ জন শহরের এসএ গেস্ট হাউসে অবস্থান করছিলেন বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই-আলম।

আটকের পর ১০ জনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।