২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় পলিটেকনিকের শিক্ষক নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার আরেক সহকর্মী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

নিহত মফিজুর রহমান (৪২) ইনস্টিটিউটের ফুড টেকনলজি বিভাগের প্রধান ছিলেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার হালুয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহানন্দ মজুমদার জানান, বুধবার বিকালে মোটরসাইকেলে করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক মফিজুর ও শাহাদৎ হোসেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর সেতুর কাছে একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক মফিজুর গুরুতর আহত হন। তার পিছনে বসে থাকা শাহাদৎও আঘাত পান।

মফিজুরকে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে এবং পরে সেখান থেকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি মার যান।

এদিকে আহত ফিজিক্যাল বিভাগের শিক্ষক শাহাদৎ প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে জানান অধ্যক্ষ।