ধর্মঘটে যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পরিবহন শ্রমিকদের ধর্মঘটে রাজধানীসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়। মহাসড়কে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধর্মঘট ডাকে তারা।
শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানান, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ধর্মঘটের আওতামুক্ত থাকায় খুলনার অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক।
আবার কোথাও ট্রাকে ডাকাতি হলেও ডাকাতদের না ধরে উল্টো ট্রাক চালক ও তার সহকারীদের হয়রানি করে পুলিশ।
এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বেশ কয়েকবার বলা হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকদের এই নেতা।
“তাই দাবি আদায়ে ধর্মঘটে যাওয়া”, বলেন তিনি।
