সিরাজগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে।
শাহজাদপুর থানার ওসি হাসান ইকবাল শামীম জানান, বুধবার বিকালে উপজেলার শক্তিপুর ও কাকলিয়ামারী গ্রামে শিশু তিনটি মারা যায়।
এদিকে দুই শিশুকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক না থাকায় ভাংচুর চালিয়েছে স্থানীয়রা, পিটিয়ে আহত করেছে এক চিকিৎসককে।
নিহত আলিফ (৭) শক্তিপুর গ্রামের আল হকের ছেলে। মিলন (৭) তার নানা বাড়ি বেড়াতে এসেছিলো। সে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পুর গ্রামের মো. লিটনের ছেলে।
এদিকে কাকলিয়ামারী গ্রামের আবীর (৩) বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়।
কিন্তু সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রহমান এসে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এরপর বিক্ষুব্ধ জনতা হাসপাতাল ভাংচুর ও চিকিৎসককে মারধর করে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মাইন উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানিতে পড়া শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অথচ চিকিৎসায় অবহেলার অবাস্তব অভিযোগ এনে আবাসিক চিকিৎসককে মারধর ও হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করা হলো।”
