২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভোটের দিন সাধারণ ছুটি

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বুধবার সাংবাদিকদের জানান, “নির্বাচন উপলক্ষ্যে ৬ জুলাই সাধারণ ছুটি থাকবে। সেদিন এখানকার কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যাংক-বীমা অফিস খোলা থাকবে না।”

এছাড়া গার্মেন্ট ও শিল্প কারখানাগুলোতে সেদিন ছুটি থাকবে বলেও রিটার্নিং কর্মকর্তা জানান।

৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন ভোটার ভোট দেবেন। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই প্রার্থীসহ মোট ৬ জন।