২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে তিন মেয়র প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 02:31 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বুধবার দুপুরে নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই তিন প্রার্থীকে জরিমানা করে বলে আড়াইহাজারের সহকারী রিটার্নিং অফিসার মো. জালালউদ্দিন জানান।

তিনি বলেন, আড়াইহাজার উপজেলায় বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর স্ত্রী মেয়র প্রার্থী পারভীন আক্তার (দোয়াত কলম) গাড়িতে পোস্টর লাগিয়ে নির্বাচনী প্রচার চালানোয় তাকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আড়াইহাজারে বিএনপি নেতা মেয়র প্রার্থী কাজী আব্দুস সেলিমকে (আনারস) নির্ধারিত সময়ের আগে মাইক বাজানোর অভিযোগে এবং গোপালদী পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিককে (তালা) গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচার চালানোর অভিযোগে পাঁচশ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।