সাভারে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
সাভারে রানা প্লাজা ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন নিহত একশ’ এক জনের পরিবারের একশ’ ৪৪ জন সদস্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অর্থ সহায়তা পান।
রানা প্লাজার ধসের ঘটনায় এখন পর্যন্ত নিহত ছয়শ’ ৫৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নয় কোটি ৭১ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন শেখ হাসিনা।
এর বাইরে এই ঘটনায় আহত ৩০ জনকে তিন কোটি ৩০ লাখ টাকা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে।
রানা প্লাজার ঘটনায় নিহত ও আহতদের মধ্যে প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এদিনও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ দেয়া হয়।
