খাবার খেয়ে আবারো শ্রমিক অসুস্থ
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় খাবার খেয়ে আবারো অন্তত ৮০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।
রোববার রাতে পুকুরপাড় এলাকার জে এল স্যোয়েটার লিমিটেডে এ ঘটনা ঘটে।
অসুস্থদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় সোমবার কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে আশুলিয়ার জামগড়া এলাকার ‘দ্য রোজ ড্রেসেস লিমিটেডে’ শুক্রবার রাতের খাবার খেয়ে এবং রোববার সকালে পানি পান করে কয়েকশ’ শ্রমিক অসুস্থ হন।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুস সাত্তার জানান, রাত ৮টার দিকে শ্রমিকদের টিফিন হিসেবে ডিম, রুটে ও কলা দেয়া হয়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বমি, মাথাঘোরাসহ নানা উপসর্গে আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে তাদের আশুলিয়া মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল, নাইটঙ্গেল মেডিকেল ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিভিন্ন হাসপাতালে তিনি ৭০/৮০ জন অসুস্থ শ্রমিককে দেখেন বলে জানান।
