রাজশাহী বিভাগের ধর্মঘটে যোগ দেবে রংপুরও
দশ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ফাইল ছবি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের ১০ দফা দাবি মেনে না নিলে বুধবার থেকে রংপুর বিভাগের পরিবহণ শ্রমিকরাও অনির্দিষ্টকালের এ ধর্মঘটের সঙ্গে সংহতি জানাবে।
দাবি-দাওয়ার বিষয়ে সোমবার বগুড়ায় প্রশাসনের সঙ্গে পরিবহণ মালিক ও শ্রমিকদের বৈঠকে কোনো সমাধান হয়নি বলে জানান মিঠুল।
ধর্মঘট ডাকার পরে বিভাগের সব জেলাতেই প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হলেও তা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
ফেডারেশনের রাজশাহী বিভাগ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি জানান, আইন অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র না দেয়ায় তারা কল্যাণ তহবিলের সুবিধা পাচ্ছেন না।
তিনি বলেন, উচ্চ আদালত ড্রাইভিং লাইসেন্স নবায়নের অনুমতি দিলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শ্রমিকদের নানাভাবে হয়রানি করছে।
তাদের দাবির মধ্যে রয়েছে- ওভারলোড চেকিংয়ের নামে বিভিন্ন সেতুতে ট্রাক শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিংড়া, দিনাজপুর ও মহানন্দা সেতুতে অবৈধ টোল আদায় বন্ধ করা।
সোমবার রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ফেডারেশন।
ধর্মঘটের কারণে দূরপাল্লার বাসসহ ট্রাক ও ট্যাংক-লরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে দুর্ভোগে।
এদিকে পুলিশি হয়রানি, ডাকাতি রোধ ও শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে খুলনা বিভাগেও দুদিনের টানা ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ শ্রমিকরা।
