২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল মোমেন আমাদের সময়ে

দৈনিক আমাদের সময়ে যোগ দিচ্ছেন প্রথম আলো থেকে পদত্যাগকারী সাংবাদিক আবুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রাম অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

প্রথম আলো ছাড়া সম্পর্কে জানতে চাইলে আবুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীতিগত প্রশ্নে পদত্যাগ করেছি।”

“আর এক স্থানে টানা ১৫ বছর কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি,” বলেন তিনি।

এই কবি জানান, সোমবার থেকে দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

উপদেষ্টা সম্পাদক হলেও চট্টগ্রামে থেকেই তিনি অফিস করবেন।

প্রথম আলোর আবাসিক প্রতিনিধি আবুল মোমেন গত ১৭ মে পদত্যাগপত্র দেন, যা ১৫ জুন গৃহীত হয়।

বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজলের ছেলে আবুল মোমেন প্রথম আলোর আগে ভোরের কাগজ, দৈনিক পূর্বকোণেও কাজ করেছেন।

আবুল মোমেন আমাদের সময়ের পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক হিসেবেও কাজ করবেন।

দৈনিক আমাদের সময়ের প্রকাশনা প্রতিষ্ঠান নতুন ভিশন লিমিটেডের অংশীদারিত্ব দৈনিক সুপ্রভাত বাংলাদেশেও রয়েছে।