২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটে হামলা

চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার চাঁদপুরের কচুয়ায় এ ইনিস্টিটিউটে হামলাকালে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা দুইঘণ্টা অবরুদ্ধ থাকেন।

হামলাকারীরা অধ্যক্ষের কক্ষ ও প্রশাসনিক ভবনে ভাংচুর চালিয়েছে।

তবে, ছাত্রলীগ এ হামলার কথা অস্বীকার করেছে।

চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আরিফ, মাহমুদ, সাদ্দাম ও শামীমের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী কয়েকজন শিক্ষার্থী গত ২৯ জুন ইনিস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক আবুল বাসেদ পলাশকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তরের চেষ্টা চালায়।

“এর জের ধরে অভিযুক্ত ছাত্রদের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্র আমার কক্ষসহ প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় এবং আমাদেরকে বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে,” বলেন তিনি।

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার সাংবাদিকদের জানান, পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ তালা ভেঙে তাদের উদ্ধার করেছে।

অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ছাত্রলীগকর্মী আরিফ ও মাহমুদ বলেন, তারা হামলা করেননি। কিছু দাবিদাওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।