২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নরসিংদীতে নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 11:05 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

রোববার দুপুরে পৌর এলাকার সাটিরপাড়ায় নির্মাণাধীন নরসিংদী প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (২০) সদর উপজেলর রাজাধী গ্রামের ফজলু মিয়ার ছেলে।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ক্রেন দিয়ে নির্মাণ সামগ্রী উপরে তোলার সময় ছিঁড়ে নিচে পড়ে যায়। পড়ার সময় ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।