২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে শনিবার এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

আটক আব্দুল লতিফ ওরফে হিটলার (২৮) উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১৭ নম্বর ছিটমহলের প্রয়াত আবুল হোসেনের ছেলে।

লালমনিরহাট-১৫ বুড়িমারী বিজিবি ক্যাম্প সুবেদার খাদেমুল জানান, রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন ও ৩ নম্বর সাব পিলারের কাছ দিয়ে গরু আসার সময় পশ্চিমবঙ্গের কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।

তাকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।