রাজশাহীর স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে শনিবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে।
ইভিএম নষ্ট হওয়ায় গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়।
এই কেন্দ্র শুধু সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ হচ্ছে এবং ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালট পেপারে।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪১৮ জন। প্রাপ্ত ভোটের ব্যবধান অনুযায়ী মেয়র এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের বিজয়ে এই কেন্দ্রের ভোট প্রভাব ফেলবে না বলে শুধু সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হচ্ছে।
কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন আবদুল হামিদ ও ও মাহবুবুল হক পাভেল। তারা দুজনই আওয়ামী লীগ নেতা।
এই কেন্দ্র বাদ দিয়ে অন্য দুই কেন্দ্রে পাভেলের ভোট ৫৬৮ এবং হামিদের ভোট ১৭৩৬।
তবে এই কেন্দ্রের সাতটি বুথের মধ্যে ছয়টি বুথসহ অন্য দুই কেন্দ্রের ফলাফলে হামিদের ভোট ১৮৮৮ এবং পাভেলের ভোট ১৭৬৭ ভোট পান।
