২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে সংঘর্ষ: নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের বলেশ্বর নদীতে সংঘর্ষের সময় নদীতে পড়ে যাওয়া এক জেলেকে চার দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 03:41 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রফিকুলের (৩২) অর্ধগলিত লাশ শুক্রবার রাতে ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা ও তুষখারী খালের মাঝামাঝি স্থান থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা খালের চরে একটি লাশ পড়ে থাকতে দেখে ইউনিয়ন চৌকিদারকে খবর দেয়। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে আনা হয়েছে।

গত ২৪ জুন পিরোজপুর ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোরেলগঞ্জ উপজেলায় বলেশ্বর নদীতে নদীতে জাল ফেলা নিয়ে মোরেলগঞ্জ ও ভাণ্ডারিয়ায় জেলেদের মধ্যে সংঘর্ষ বাধে।

তখন রফিকুল নদীতে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামে।