২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা দেশ প্রেমিক নন’

যারা দেশের স্বার্থ বিবেচনা না করে পোশাক শিল্পের ধংসের জন্য বিদেশিদের কাছে চিঠি লেখেন তারা আর যাই হোক দেশ প্রেমিক নন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এ কথা বলেন।

ইনু বলেন, খালেদা জিয়া জিএসপি সুবিধা বাতিলের জন্য চিঠি লিখেছিলেন। এতে দেশের পোশাক শিল্প ধংস করার চক্রান্ত করা হয়েছিল।

তিনি পোশাক শিল্পের বিশেষ সুবিধা জিএসপি স্থগিত দেশ ও দেশের অর্থনীতির জন্য অত্যন্ত দুঃখজনক ও ক্ষতিকর বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করেছে।

বিকালে বগুড়া সার্কিট হাউস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

গণমাধ্যমকে গণতন্ত্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে মন্ত্রী বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমারা গণমাধ্যমকে আরো গতিশীল ও শক্তিশালী করতে চাই।”

গণমাধ্যম সরকারের যেমন সমালোচনা করবে, তেমনি সত্য খবর  প্রকাশও করবে।

তিনি জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান সাংবাদিকদের।

আগামী নির্বাচন সবদলের ঐকমত্যের ভিত্তিতেই হবে বলে ইনু আশা প্রকাশ করেন।