২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড অপসারণ

নগরীর টাইগারপাস ও দামপাড়া পুলিশ লাইন এলাকায় তিনটি বিলবোর্ড অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ বিলবোর্ডগুলো অপসারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নগরীর টাইগারপাস এলাকা থেকে দুটি ও দামপাড়া এলাকা থেকে একটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।

নাজিয়া জানান, সময় দেয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলবোর্ড সরিয়ে না নেয়ায় এ অভিযান চালানো হয়।

পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় লাগানো অবৈধ বিলবোর্ডগুলোও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।