২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের বেতন কাঠামোর জন্য হচ্ছে কমিশন

শিক্ষকদের পৃথক বেতন কাঠামো নির্ধারণে শিগরগিরই আলাদা বেতন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে মন্ত্রী বলেন, “কিছুদিনের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করা হবে। শিক্ষকদের জন্যও পৃথক বেতন কমিশন গঠন করা হবে।”

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি শিক্ষকদেরও বেতন ৬২ শতাংশ বাড়িয়েছে।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

“এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এবতেদায়ি শিক্ষকদের বেতন বৃদ্ধি, টাইম স্কেল দেয়াসহ শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়ানোর চেষ্টা করেছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

এখনো এমপিওভুক্ত না পওয়া শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল আছে উল্লেখ করে নাহিদ বলেন, তাদের সমস্যা সমাধানের জন্যও সরকার কাজ করছে।

নায়েমের মহাপরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন এলাকার শিক্ষক নেতারা বক্তব্য দেন।