২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর

অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে বগুড়ার ধুনটে এক যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার বিকালে শহরের জিরো পয়েন্ট এলাকার মুন মটরসে এ হামলা হয়।

প্রতিষ্ঠানটির মালিক সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।

তিনি অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা করেছে।

তারা ১টি প্রাইভেট কার, ২টি মোটর সাইকেল, আসবাবপত্র ভাঙচুর করেছে এবং ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

তবে সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় স্বর্ণালংকার ছিনতাই ঘটনার সঙ্গে বনি আমিন মিন্টু ও তার লোকজন জড়িত সন্দেহে জনতা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতি করেছে।

“ওই পথে যাওয়ার সময় আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে ভাঙচুরের সঙ্গে আমি বা আমার সমর্থকরা কেউ জড়িত নয়”, যোগ করেন সাইদুল।

ধুনট থানার ওসি (তদন্ত) শাহজাহান পাশা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।