২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর ১০ গ্রাম প্লাবিত

নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার দুপুরে ও রাতে এবং মঙ্গলবার দুপুরের জোয়ারে বেড়িবাঁধের তিনটি স্থানে ভাঙন ধরে।

এতে এসব গ্রামের লোকজনকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। আউস ধানের চাষ হয়েছে এমন বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

হাতিয়ার সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবার দুপুরের জোয়ারের পানিতে বাঁধ ভেঙে চর আমানউল্লা, মৌলভীর গ্রাম, দরগা গ্রাম ও বাদশা মিয়াগো গ্রামে পানি ঢুকে পড়ে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানিয়েছেন, বেড়িবাঁধ ভেঙে দ্বীপের মোল্লাগ্রাম, মুন্সি গ্রাম, বৌবাজার, মুক্তিযোদ্ধা গ্রাম, পূর্বাচল ও নামার বাজার প্লাবিত হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেদুর রহমান বলেন, বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় হাতিয়া ও নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।

ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সরকারি সহায়তা দেয়া হবে বলে জানান ইউএনও।