২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বিচারককে বদলি, পদোন্নতি ১ জনের

নিম্ন আদালতের ১৮ বিচারককে বদলি এবং একজনকে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ৫ জন জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তা এবং ১৩ জন যুগ্ম-জেলা জজকে বদলি করেছে।

জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যশোরের বিশেষ জজ মো. সায়েদুর রহমানকে খুলনার মহানগর দায়রা জজ, রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ইকরামুল হক চৌধুরীকে বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. শামসুল আলম খানকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবুল খায়ের মো. এনামুল হককে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু সুফিয়ানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক পদে বদলি করা হয়েছে।

যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সিলেটের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলামকে ঢাকার পল্লী বিদ্যুৎ আদালত নং-১ এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার যুগ্ম-জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাসকে পিরোজপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ, কুড়িগ্রামের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুককে ঢাকার যুগ্ম-মহানগর দায়রা জজ, চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিমকে ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-জেলা ও দায়রা জজ, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-জেলা ও দায়রা জজ মরিয়ম-মুন-মঞ্জুরীকে শরীয়তপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হুসাইন মোহাম্মদ ফজলুল বারীকে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আইন কমিশনের সিনিয়র অনুবাদ কর্মকর্তা মোহতাজ বিনতে হামিদকে ময়মনসিংহের যুগ্ম-জেলা ও দায়রা জজ, মুন্সীগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম খানকে সিলেটের যুগ্ম-মহানগর দায়রা জজ, ঝালকাঠির যুগ্ম-জেলা ও দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপুকে প্রেষণে ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক, দিনাজপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামানকে রাজশাহীর যুগ্ম-মহানগর দায়রা জজ, যশোরের যুগ্ম-জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজিকে খুলনার যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

এছাড়া, মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ মো. আনিসুর রহমানকে যুগ্ম-জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে রাজশাহীর যুগ্ম-মহানগর দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।