ফেনীতে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
ফুটপাত দখল করে রাখায় ফেনীতে পাঁচ ফল ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মৃধা বলেন, সড়ক দখল করে ফল বিক্রির অপরাধে ৫ ফল বিক্রেতাকে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
রমজানে শহরকে যানজটমুক্ত ও ফুটপাতকে অবৈধ দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আবুল হাসেম।
