২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাঁওতাল পল্লীতে হামলা, গ্রেপ্তার ২

নওগাঁর সাপাহার উপজেলায় সাঁওতাল পল্লীতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার ভোররাতে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার বিকালে গ্রামবাসীর পক্ষে মহিন্দ্রনাথ বাদি হয়ে ৩০-৩৫ জনের নামে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।

আটক শাহরিয়ার (৩৫) ও মেহের আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে সাপাহার থানার ওসি নূর ইসলাম বলেন, গ্রামের খাসজমিতে ১০টি পরিবার ঘর করে বসবাস করছিল। জায়গাটি নিয়ে গ্রামের হাজি আব্দুল গফুরের সঙ্গে সাঁওতালদের বিরোধ রয়েছে।

ভোরে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায় ও বাড়িঘর ভেঙ্গে ফেলে এবং সাঁওতালদের মারধর করে বলে জানান ওসি।

তবে হাজি আব্দুল গফুর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।