২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবড়ী উপজেলায় বুধবার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তারা মারা যান বলে জানায় পুলিশ।

নিহতরা হচ্ছেন- ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের আবুল হাশেমের স্ত্রী রেনু  বেগম (৪০), রাংটিয়া গ্রামের প্রয়াত আব্দুল কুদ্দুছের ছেলে কাঠমিস্ত্রি আব্দুল লতিফ (৫০) এবং নালিতাবাড়ী উপজেলার চান্দের নন্নী গ্রামের জাফর আলী খাঁর ছেলে হাকিম খাঁ (৫৫)।

ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার ও শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।