স্নাতকের ফল প্রকাশ সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টায় ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.edu.bd) এবং (www.nubd.info) এ ফলাফল জানা যাবে।
এছাড়াও যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg<space> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে।
সারাদেশে মোট ১৫৫১টি কলেজের চার লাখ ৭১ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী ৬৪০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
