২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ ভোট দিতে পারছে: হাসিনা

সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণের দিন শনিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে নির্বাচন হচ্ছে। মানুষ ভোট দিতে যাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পারছে।”

দুপুর পর্যন্ত বড় ধরনের গোলযোগ ছাড়াই চার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছিলো। তবে প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে অনিয়ম হয়েছে।

Image
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় জাতীয় নির্বাচনও একইভাবে করার পক্ষপাতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠায় আন্দোলনে রয়েছে বিএনপি।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি যখন ‘৮১তে দেশে ফিরে আসি, তখন এমন অবস্থা ছিলো না। তখন নির্বাচন মানেই সন্ত্রাসীদের তাণ্ডব।”

“৮১তে ফিরে চেয়েছি, জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। যেন জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে।”