২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক নিহত ও তিনজন আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত রমজান আলীর (৫০) বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারীতলা গ্রামে।

পাঁচবিবি থানার ওসি নুর হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কোকতারায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্সে ঘটনাস্থলেই একটির চালক রমজান আলী নিহত হন।

আহতদের মধ্যে রমজান আলীর স্ত্রী শাহিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের নাম জানাতে পারেনি পুলিশ।