২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাঠে নেমেছে বিজিবি

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নগরীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিজিবির সদস্যরা টহল শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান।

তিনি বলেন, “আপাতত এক প্লাটুন বিজিবি সদস্য পালাক্রমে টহল শুরু করেছে। তবে নির্বাচনের দিন ৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এর মধ্যে এক প্লাটুন থাকবে রিজার্ভে।

সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

নগরীর সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও এখন পর্যন্ত   কোন অভিযোগ নেই।