২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাংগায় ১৪৪ ধারা

খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার একটি বাজার এলাকায় একই সময়ে দুটি সংগঠন পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মাটিরাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো: সাইদুল হক বলেন, মাটিরাংগার গুমতি বাজার এলাকায় বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর‌্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গুমতি বাজার  মাঠে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বৃহস্পতিবার ও শুক্রবার পার্বত্য চট্টগ্রাম ভুমিবিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে সমাবেশ আহবান করে। একই জায়গায় শুক্রবার সকালে ইউপিডিএফ সমর্থিত গনতান্ত্রিক যুব ফোরাম মাটিরাংগা উপজেলা সভাপতি পঞ্চসেন ত্রিপুরা হত্যার প্রতিবাদে সমাবেশ আহ্বান করে।

ফলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ইউএনও।

এদিকে প্রশাসনের ১৪৪ ধারা জারির প্রতিবাদে গণতান্ত্রিক যুব  ফোরাম বৃহস্পতিবার রামগড়, মাটিরাংগা ও মানিকছড়ি তিন উপজেলাসহ খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাংগা থানার ওসি মাইন উদ্দিন।