২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১৩ কর্মকর্তাকে বদলি

জনপ্রশাসনের দুই অতিরিক্ত সচিব এবং ১১ যুগ্ম-সচিবকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।

এর মধ্যে তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোছলেহ উদ্দিনকে পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সরদার আবুল কালামকে তাঁত বোর্ডের সদস্য করা হয়েছে।

পৃথক আদেশে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেলাল উদ্দিন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শেখ মোহাম্মদ শামীম ইকবালকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদিরকে বিএডিসি’র সদস্য পরিচালক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নিজাম উদ্দিনকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জামাল আবদুল নাসের চৌধুরীকে প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অধিদপ্তরের নিবন্ধক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফজলুল হককে বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগামের প্রকল্প পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

অন্য আদেশে বিএডিসির সদস্য পরিচালক এটিএম মহিউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব এ এম এম আজহারকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অধিদপ্তরের নিবন্ধক মো. আব্দুর রউফকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব, বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রেজাউল কাদেরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুজ্জামানকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।