২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে সাগর হতার আসামিদের গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জ সদরের মাদ্রাসাছাত্র সাগর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে নিহতের মা বিউটি আক্তার, দাদা দেলোয়ার হোসেন. দাদী হোসেনে আরা, চাচা গোলাম হোসেনও ছিলেন।

মা বিউটি বেগম ও দাদা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মেয়েঘটিত একটি ঘটনা নিয়ে গত ১০ মে রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী গোলাম হোসেন গুলু মেম্বারের বাহিনী সুমিলপাড়া রেললাইন এলাকায় প্রতিপক্ষের উপর গুলিবর্ষণ করে।

গুলিতে আদমজী সোনামিয়া বাজারের বায়তুন নূর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সাগর হোসেন (১৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

পুলিশ ওই রাতেই গুলুর ভাই আবু খানকে গ্রেপ্তার করে।

সাগরের দাদা দেলোয়ার হোসেন বাদী হয়ে গুলু মেম্বারকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, সাগর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।