মিঠাপুকুরে পায়খানার ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পায়খানার ট্যাংকে পড়ে জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইমাতপুর ইউনিয়নের বেড়ামুকিম গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা নিশ্চিত করে।
মৃতরা হলেন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে দুদু মিয়া (২৫) ও তার শ্বশুর গোলদার হোসেন (৪৫)।
ইমাতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ উদ্দিন জানান, গোলদার পায়খানা থেকে বের হওয়ার সময় স্ল্যাব ভেঙে ট্যাংকের ভেতর পড়ে যান।
এরপর দুদু মিয়া শ্বশুরকে উদ্ধার করতে নামেন সেখানে। কিন্তু কেউ উঠতে পারেননি, দুজনেরই মৃত্যু হয়।
এ ঘটনার বড় বেড়ামুকিম গ্রাম পরিদর্শনে যান মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ।
