চট্টগ্রাম ফিরলেন বাবুনগরী
চট্টগ্রাম ফিরেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলামীর প্রেস সচিব মাওলানা মুনির আহামেদ জানান, চট্টগ্রাম পৌঁছানোর পর বাবুনগরীকে বেসরকারি হাসপাতাল ‘সিএসসিআর’ এ ভর্তি করা হয়েছে।
গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতের তাণ্ডবের পরদিন গ্রেপ্তার হন চট্টগ্রামভিত্তিক ইসলামী সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এরপর ৯দিন পুলিশের হেফাজতে ছিলেন তিনি।
অসুস্থ হয়ে পড়ায় হাটহাজারী মাদ্রাসার এ শিক্ষককে কারা তত্ত্বাবধানে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা অবস্থায় গত ২৯ মে পুলিশ হত্যা ও ভাংচুরসহ তিনটি মামলায় জামিনে মুক্তি পান তিনি।
