লিটন-বুলবুলের প্রচারণায় বাইরের নেতারাও
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী সোমবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।
এ সময় মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ১৮ দলের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
লিটন সোমবার নগরীর হড়গ্রাম নতুনপাড়া, হড়গ্রাম দিঘির পাটাল, হড়গ্রাম নগরপাড়া, হড়গ্রাম হলদারপাড়া ও আশ্রায়ণ প্রকল্প এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য উপাধ্যক্ষ রইস উদ্দিন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) খালিদ মাহমুদ চৌধূরী, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু।
অপরদিকে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের সাহেব বাজারের আরডিএ মার্কেট, সবজি বাজার, মাছপট্টি, মাংসপট্টি এলাকায় গণসংযোগ করেন।
বিকেলে তিনি ১২নং ওয়ার্ডের বড়কুঠি, ১৩নং ওয়ার্ডের গৌরহাঙ্গা ও ১১নং ওয়ার্ডের সবজিপাড়া এলাকায় গণসংযোগ করেন।
বুলবুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক এমপি নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
