২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় উপজেলা জামায়াত নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সকালে উপজেলার ভিড়াল্লা বাসস্টেশন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক মো. সহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার নবিয়াবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, জামায়াতের ২৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে সকালে  উপজেলার ভিড়াল্লা বাসস্টেশনে মিছিলের প্রস্তুতিকালে আটক হন তিনি।

তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও দ্রুতবিচার আইনে মামলা রয়েছে।

গত শুক্রবার সকালে দেবিদ্বার পৌর এলাকার হিলফুল ফুজুল স্কুলে সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে পুলিশি অভিযানে জামায়াতের ২৭ নেতাকর্মী আটক হলেও আরো ৩০/৩৫ জন পালিয়ে যায়।

তাদের মধ্যে জামাত নেতা সহিদুল ইসলামও ছিলেন।