গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
মাটিকাটা এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জ সদরের মো. শাহজাহান মিয়ার ছেলে সোহাগ (১৯) ও কালিয়াকৈরের কৌচাকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাবুল হোসেন (২০)।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়াউদ্দিন সরদার জানান, সকাল পৌনে ৭টার দিকে মাটিকাটা রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন এই দুই যুবক।
