খুলনায় ৫ থানায় নতুন ওসি
খুলনা মহানগরীর পাঁচটি থানার ওসিকে রদবদল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এটি করা হয় বলে জানান খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান।
তিনি বলেন, সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদকে দৌলতপুর, দৌলতপুরের ওসি মো. আখতার হোসেনকে সদরে, সোনাডাঙ্গার ওসি এস এম কামরুজ্জামানকে মহানগর পুলিশ সদরদপ্তরে, খালিশপুরের ওসি সুকুমার বিশ্বাসকে সোনাডাঙ্গায়, খানজাহান আলীর ওসি মো. শহীদুল হককে খালিশপুরে এবং খানজাহান আলী থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে সুরেশ চন্দ্র হালদারকে।
পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান জানান, নির্বাচন চলাকালীন এ কয়দিনের জন্য খুলনার পাঁচ থানার ওসিদের রদবদল করা হয়েছে।
