২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাসচাপায় শিশু নিহত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত মাধবী (৬) টাঙ্গাইলের  ধনবাড়ি উপজেলার শিরনগাজী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান জানান, ঢাকা থেকে সরিষাবাড়িগামী একটি বাস সরিষাবাড়ি-দিগপাইত সড়কের করগ্রামে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সরিষাবাড়ির করগ্রামের জুলহাস উদ্দিন তার নানা। নানার বাড়ি বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।