২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ২ ঘণ্টা পর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা উদ্ধার

নাটোর শহর থেকে পল্লী বিদ্যুত সমিতির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) দেলোয়ার হোসেনকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ছায়াবাণী সিনেমা হলের মোড় থেকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় দেলোয়ারকে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের পটুয়াপাড়া মহল্লা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার নাহিদ হোসেন।

“মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। এ সময় চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।”

এরা হলেন- রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, লিটন ও মোফাচ্ছের হোসেন।

ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এজিএম দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা তাকে আটকে রেখে পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।