গাজীপুরে ৯ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন- আজমত উল্লাহ খান (আওয়ামী লীগ), অধ্যাপক এম এ মান্নান (বিএনপি), বিগ্রেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান (জাতীয় পার্টি), জাহাঙ্গীর আলম (সম্মিলিত নাগরিক কমিটি), মাওলানা ফজলুর রহমান (ইসলামি ঐক্য ফোরাম), ডা. নাজিম উদ্দিন আহমেদ (নাগরিক পরিষদ), মেজবাহ উদ্দিন রুবেল সরকার (জাতীয়তাবাদী প্রজন্ম দল) মো. আমান উল্লাহ (স্বতন্ত্র), রীনা সুলতানা (স্বতন্ত্র)।
মনোনয়নপত্র বাছাই হবে ৯ ও ১০ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন। ১৮ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এ সিটি কর্পোরেশনের মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ ও নারী ভোটার ৪ লাখ ৯৯ হাজার ১৬১।
