২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজত খেটে ফিরলেন জলসীমায় ঢুকে পড়া শ্রীলঙ্কার ৫ নাগরিক

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কার পাঁচজন নাগরিককে বুধবার সূর্যাস্ত পর্যন্ত হাজতবাসের শাস্তি দেয় চট্টগ্রামের একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

একইসঙ্গে আদালত তাদের একহাজার টাকা জরিমানা করে।

তা দিতে ব্যর্থ হলে আরো একদিনের হাজতবাসের আদেশও দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলাম এ সাজা দেন।

চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত ওই পাঁচজনকে এজলাসের ডকে হাজতবাসের আদেশ দেয়।

নৌবাহিনীর সদস্যরা এ বছরের ১৭ মার্চ বন্দরের বহির্নোঙ্গর এলাকা থেকে এই পাঁচজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ কর্মকর্তা মাসুদ জানান, পাঁচ বিদেশি এক হাজার টাকা করে জরিমানা দিয়ে সন্ধ্যার পর মুক্তি পেয়েছেন।