দায়িত্বে অবহেলার কারণে ৩ প্রকৌশলীকে বরখাস্ত
দায়িত্বে অবহেলার অভিযোগে ফেরি বিভাগের বরিশাল ও পটুয়াখালীর তিন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক আদেশে ফেরি বিভাগের বরিশাল বিভাগের প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) মো. একরামুল হক প্রধান, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র বিশ্বাস ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার ঘটনার সত্যতা স্বীকার করে প্রকৌশলী সুভাষ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনে হয় দায়িত্বে অবহেলার কারণে এ আদেশ দেয়া হয়েছে।”
বিষয়টি টেলিফোনে জানতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোন চিঠি পাননি।
বরিশালের প্রধান প্রকৌশলী মো. একরামুল হক প্রধান মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোন চিঠি তিনি পাননি।
