বরগুনায় স্ত্রী-কন্যা হত্যার দায়ে ফাঁসি
স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে বরগুনার একটি আদালত।
বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফোরকান প্যাদা (৪০) আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা।
রায়ের পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান জানান, তারা এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।
