২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বুধবার সকালে এ দুর্ঘটনায় নিহত সিপাই মোল্লা (৫৫) উপজেলার শ্রীরামপুর গ্রামের দিয়ানত মোল্লার ছেলে।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিয়ে চলে যায়।

এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।