দরজা খুলে পাওয়া গেল নারীর গলিত লাশ
রাজধানীর দারুস সালাম থানার এলাকায় এক বাসার তালা ভেঙে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টায় লাল কুঠি কলোনির প্রথম গলির একটি টিনশেড বাসা থেকে লাশটি উদ্ধার হয়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই টিনশেড ঘর থেকে দুর্গন্ধ বের হলে কলোনির আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে তালা ভেঙ্গে ওই বাসার মেঝে থেকে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওই কলোনির বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার দুই জন নারী-পুরুষ স্বামীর-স্ত্রীর পরিচয় দিয়ে ওই বাসায় উঠেছিলেন। পরদিন থেকে ওই বাসায় বাহির থেকে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশের ধারণা, সঙ্গে আসা পুরুষই অজ্ঞাতপরিচয়ের ওই নারীকে হত্যা করেছে।
