২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে গোয়েন্দা পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 03:15 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

সোমবার জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলাম জানান, রোববার রাতেই তাদের বদলি করা হয়েছে।

এরা হলেন- গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন, এসআই আব্দুল হক, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই প্রকাশ, এএসআই ওয়াহিদুজ্জামান, এএসআই জাহাঙ্গীর আলম।

এছাড়া টানবাজার পুলিশ ফাঁড়ির হাবিলদার মিজানকে বদলি করা হয়েছে।

সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সভায় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের কর্মকা- নিয়ে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালসহ সাধারণ সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে ট্যাংকলরি ওনার্স এ্যাসোসিয়েশন ও ২ নং রেল গেট হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দেয়।