ওসমানী উদ্যানে নারীর লাশ
রাজধানীর ওসমানী উদ্যান থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল বলেন, স্থানীয়রা অজ্ঞাতপরিচয়ের ওই নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। লাশের গলায় কালো দাগ রয়েছে। পরনে কালো সালোয়ার কামিজ ছিল।
নিহতের আনুমানিক বয়স ত্রিশ হবে।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
