২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আদালত ভবন সরাতে মানববন্ধন

বাগেরহাট আদালত ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে এর কার্যক্রম অন্য ভবনে সরানোর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে খুলনা-বাগেরহাট সড়কে মানববন্ধনের পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, চলতি সপ্তাহের মধ্যে জজ আদালতের কার্যক্রম বিকল্প কোন নিরাপদ স্থানে স্থানান্তর না করলে বা এ বিষয়ে সন্তোষজনক কোন সমাধান না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

আইনজীবী এ কে আজাদ ফিরোজ অভিযোগ করেন, গণপূর্ত বিভাগ ভবনটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে।আমাদের সামনে রানা প্লাজার উদাহরণ রয়েছে। এখানে কেউ জীবনের কোন ঝুঁকি নিতে চাই না।

আদালত ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার অধিকাংশ কলাম ও বিমে ফাটল ধরায় এবং পলেস্তারা খসে পড়ায় চলতি বছরের মে মাসে একে ‘অত্যন্ত ঝুঁকিপূণর্’ হিসেবে ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ।

তবে কবে নাগাদ এই ভবনের সংস্কার কাজ শুরু করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নীশিত রঞ্জন পাল।