২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির দায়ে যুবক দণ্ডিত

কলেজছাত্রীর অশ্লীল ছবি প্রচারের দায়ে ফেনীতে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন এ সাজা দেন।

দণ্ডিত রাশেদ আনসারী (২৪) ফেনীর দাগরভূঁঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের নুর আলম আনসারীর ছেলে। সে জেলা শহরে ফোন ফ্যাক্সের ব্যবসা করে।

ইউএনও সাংবাদিকদের বলেন, ফেনীর এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাশেদের। সম্প্রতি সে মেয়েটির সঙ্গে কিছু অশ্লীল ছবি তুলে নানাভাবে প্রচার করে মেয়েটিকে বিব্রত করার চেষ্টা করে।

বিষয়টি ওই ছাত্রী তাকে (ইউএনও) লিখিতভাবে জানান।

অভিযোগ পাওয়ার পর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।

তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা করাগারে পাঠানো হয় বলে জানান ইউএনও।